Sunmoon International School
সানমুন ইন্টারন্যাশনাল স্কুল একটি আধুনিক, সৃজনশীল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, জ্ঞান, দক্ষতা এবং মানবিক গুণাবলির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রাহিম / পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি,সানমুন ইন্টারন্যাশনাল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি।একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যপুস্তকীয় জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং তা শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ ও চরিত্র গঠনের মূল ভিত্তি। সানমুন ইন্টারন্যাশনাল স্কুলে আমরা প্রতিটি শিশুকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মানের শিক্ষাদানের পাশাপাশি আমরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর সমান গুরুত্ব দিয়ে থাকি।আমাদের রয়েছে একঝাঁক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী, আধুনিক শ্রেণিকক্ষ এবং যুগোপযোগী শিক্ষাপদ্ধতি। আমরা বিশ্বাস করি, কেবল জিপিএ-৫ পাওয়া নয়, বরং একজন শিক্ষার্থীকে ভালো মানুষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের আস্থা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সন্তানদের এক সুন্দর, উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ উপহার দিই।স্কুলের সার্বিক সাফল্য ও আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়
At Sunmoon International School, every child's progress is kept as carefully as their attendance — a running record, reviewed and cared for at every stage. Our curriculum blends international standards with the values of home, so what's written in this register becomes a foundation for the rest of a student's life.